কক্সবাজারের ‘সুইচ’র স্বত্ত্বাধিকারী আজিম ইয়াবাসহ আটক

Share the post

ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের ঝাউতলাস্থ সুইচ কেক এন্ড পেস্টি শপ’র স্বত্ত্বাধিকারী আজিম উদ্দীন ইয়াবাসহ আটক হয়েছে। গত ২০ মার্চ চট্টগ্রামের বাঁশখালী থেকে চট্টগ্রাম ডিবি পুলিশ তাকে পাঁচ হাজার ইয়াবাসহ আটক করেছেন। একই অভিযানে রাসেল নামে তার এক সহযোগিকেও আটক করা হয়েছে। আটক আজিম উদ্দীন চট্টগ্রামের পটিয়ার হাবিলাশদ্বীপ ইউনিয়নের হুলাইন গ্রামের ফকর খাঁন বাড়ির মৃত শামসুল আলমের পুত্র। আটক তার সহযোগি রাসেলের বাড়ি চকরিয়ায়। সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম জেলা ডিবি পুলিশের ওসি মোঃ হোসাইন সিবিএনকে জানান, ইয়াবা পাচার নিয়ে করতে আজিম উদ্দীন ও তার সহযোগিরা বাঁশখালীতে অবস্থান করার গোপন তথ্য পায় ডিবি পুলিশ। এই গোপন সংবাদের ভিতিত্তে অভিযান চালিয়ে বাঁশখালীতে আজিম উদ্দীন ও এক সহযোগিকে পাঁচ হাজার ইয়াবাসহ আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশ। এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি রেজাউল করিম সিবিএনকে জানান, আজিম উদ্দীন ও এক সহযোগি ইয়াবাসহ আটকের ঘটনায় ডিবি পুলিশের এক সদস্য বাদি হয়ে বাঁশখালী থানায় এজাহায় দায়ের করে। এজাহারটি মামলা হিসেবে রুজু করে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, দীর্ঘদিন চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করে আসছে আজিম উদ্দীন। দেশজুড়ে ইয়াবা পাচারের একটি সিন্ডিকেট রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]