ওয়েলফুড ও ফুলকলিকে ৭ লাখ টাকা জরিমানা

Share the post

চট্টগ্রাম : কারখানায় ইনফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) বা তরল বর্জ্য শোধানাগার অকার্যকর রেখে প্রতিষ্ঠান চালু রেখে পরিবেশ দূষণের দায়ে দেশের শীর্ষস্থানীয় খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়েল ফুড (প্রা.) লিমিটেড ও মেসার্স ফুলকলি অ্যান্ড কোম্পানি লিমিটেডকে ৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল।

বুধবার (৫ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের কার্যালয়ে শুনানি শেষে প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এই আদেশ দেন।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক নাজিম উদ্দিন শেখ বলেন, কারখানায় ইনফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট ইটিপি অকার্যকর রেখে প্রতিষ্ঠান পরিচালনা করে পরিবেশ দূষণ করছিল ওয়েল ফুড (প্রা.) লিমিটেড ও মেসার্স ফুলকলি অ্যান্ড কোং লিমিটেড। শুনানিতে বিষয়টি প্রমাণিত হওয়ায় ওয়েল ফুডকে ৫ লাখ ও ফুলকলিকে ২ লাখ টাকাসহ সর্বমোট ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

একইদিন পৃথক শুনানিতে আরও ১৬টি প্রতিষ্ঠানকে ১৭ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]