ওমানে সড়ক দূর্ঘটনায় ফটিকছড়ির এক যুবকের মৃত্যু

Share the post

মধ্যপ্রাচ্যের ওমানে সড়ক দূর্ঘটনায় আইয়ুব আলি (৩৫) নামের ফটিকছড়ির এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত যুবক উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের বদুর বাপের বাড়ির মরহুম জহুরুল ইসলামের প্রথম পুত্র।বৃহস্পতিবার (৪মার্চ) স্থানীয় সময় রাত ১২টার দিকে ওমানের মাবেলা নামক স্থানে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে বলে নিহতের পারিবারিক সুত্রে জানাগেছে।

পরিবার আরো জানায়, সর্বশেষ আড়াই বছর আগে ওমানে যান আইয়ুব আলি।সম্প্রতি সেখানে গাড়ি চালানোর লাইসেন্স পান তিনি।তার মৃত্যুর খবরে স্ত্রী, তিনবছর বয়সী একটি কন্যা সন্তান সহ তার পরিবারের সদস্যদের কান্নার আহজারীতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয় ইউপি সদস্য ইফতেহার উদ্দিন মুরাদ জানান- নিহতের লাশ দেশে আনার ব্যাপারে প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]