উত্তাল মিয়ানমারে এবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ

Share the post

আন্দোলন দমাতে এবার বিভিন্ন শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করল মিয়ানমারের জান্তা সরকার। সে সঙ্গে বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন অব্যাহত রেখেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এরই ধারাবাহিকতায় এবার স্বাস্থ্যকর্মীদের ওপর নেমে এসেছে নির্যাতনের খড়গ।সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার (৬ মার্চ) দেশটির বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ইয়াঙ্গুন বিদ্যুৎ সরবরাহ করপোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যবস্থাপনায় বিপর্যয় ঘটার ফলেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কবে বা কখন সরবরাহ ব্যবস্থা ঠিক হবে তা বলা যাচ্ছে না।

তাদের অপরাধ, তারা চলমান আন্দোলনে আহত বিক্ষোভকারীদের সেবা দিয়েছেন। আর এ কারণে দেশটির নিরাপত্তা বাহিনীর নির্মম নির্যাতনের শিকার হন তারা। শুক্রবার (৫ মার্চ) মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর এমন নৃশংসতার ভিডিও প্রকাশ পায়।

এদিকে গত মাসে শুরু হওয়া অন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যেই জান্তা সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে সেনানিয়ন্ত্রিত ৫টি চ্যানেল বন্ধ করে দিয়েছে ইউটিউব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]