এক মাস সময় দিন, পরিবর্তন দেখবেন : চট্টগ্রামের নবাগত এসপি

Share the post

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলাবাসীকে সুখে-শান্তিতে রাখার জন্য যা যা করা দরকার সব করার সর্বাত্মক চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন নবাগত পুলিশ সুপার এস এম রশিদুল হক।

সোমবার বিকাল সাড়ে তিনটায় জেলা পুলিশ লাইন্সে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, চট্টগ্রামে মাদক নিয়ে সমস্যা আছে। যেহেতু পাশে কক্সবাজার জেলা। এজন্য মাদকের বিষয়ে আমি গুরুত্ব দেব। এর পাশাপাশি চুরি-ডাকাতি হয় এখানে, বিষয়টি নিয়ে কাজ করবো। মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও দুর্নীতির বিষয়ে অগ্রাধিকার দিয়ে কাজ করবো।

তিনি বলেন, আমি দায়িত্ব নিয়েছি মাত্র সাতদিন হয়েছে। এখানকার অপরাধ নিয়ে আমাকে একটু স্টাডি করতে হবে। আপনাদেরকে এটুকু বলতে পারি, পরিবর্তন লক্ষ্য করবেন। আমাকে এক মাস সময় দিন।

গণমাধ্যমে সমাজের দর্পণ উল্লেখ করে এসপি এস এম রশিদুল হক বলেন, আপনাদের লেখনির (সাংবাদিক) মাধ্যমে আমরা সমাজকে দেখতে পাই। ব্যক্তিগতভাবে আমি পেশাদার কর্মকর্তা। প্রফেশনালী, পরিচ্ছন্নভাবে সব কাজ করার চেষ্টা করি। গণমাধ্যমকর্মীদের সঙ্গে আগের পুলিশ সুপার মহোদয়ের সুন্দর সময় কেটেছে। আগামীকেও সেটিই কাটবে।

নিজেকে মিডিয়াবান্ধব পুলিশ কর্মকর্তা জানিয়ে তিনি বলেন, আমার চাকরি জীবনের শুরুতে এএসপি অবস্থায় যেখানে কাজ করেছি, সেখানকার মিডিয়ার যারা আছেন, অনেকের বয়স হয়ে গেছে, তাদের সাথে এখনো আমার যোগাযোগ আছে। তারা ফোন দেন আমাকে। ঈদে আমরা শুভেচ্ছা আদান-প্রদান করি। এখনো আমাদের যোগাযোগটা রয়ে গিয়েছে।

সাংবাদিকদের প্রতি পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, কোন তথ্য থাকলে আমার সঙ্গে শেয়ার করবেন। নেতিবাচক কিছু থাকলে আমাদেরকে জানাবেন। আমাকে কাজ করার সুযোগটা দিতে হবে। সবকিছু যে আমার নজরে আসবে তা নয়। আমাকে বলার পরও যদি দেখেন কোন কাজই হচ্ছে না, তখন সেটা আলাদাভাবে দেখতে পারেন। আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা চাই। আমাদের পক্ষ থেকেও সর্বোচ্চ সহযোগিতা পাবেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) একেএম এমরান ভূঞা’র সঞ্চালনায় চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. জাহাংগীর ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]