উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনায় ৫ মরদেহ উদ্ধার
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের আগুনের ঘটনায় শিশুসহ ৫ জনের মরদেহ উদ্ধার হয়েছে। পুড়ে গেছে কয়েক হাজার ঘর।
ফায়ার সার্ভিস জানায়, প্রথমে বালুখালীর ৮ নম্বর ক্যাম্পে আগুন লাগলেও পরে তা ৯ নম্বর ক্যাম্পেও ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ছাড়াও যোগ দেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ রোহিঙ্গা ও স্থানীয়রা। সাড়ে ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত প্রায় ১০ হাজার পরিবার।তবে আগুনের কারণ এখনো জানা যায়নি।এর আগে, গত তিন মাসে রোহিঙ্গা শিবিরে ছোট-বড় ১০টি আগুন লাগার ঘটনা ঘটে।

