উখিয়ার রুবাইয়া নাজনীন অর্ধকোটি টাকা মূল্যের ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক

Share the post

ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি।
কক্সবাজার রামু উপজেলার চেইন্দা এলাকায় কক্সবাজার র‍্যাব-১৫ অভিযান চালিয়ে ৯ হাজার ৭০০ পিস ইয়াবাসহ উখিয়া জালিয়াপালং রুপপতি গ্রামের রুবাইয়া নাজনীনকে আটক হন।
সোমবার (২০ জুলাই) র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান।

বিবৃতি জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ১ মহিলা ইয়াবা ট্যাবলেটসহ রামুচেইন্দা এলাকাস্থ ইন্টারন্যাশনাল এমাউজমেন্ট পার্ক এ্যান্ড রিসোর্ট এর সামনে অবস্থান করছে।

এমন সংবাদে র‌্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল বিকাল ৫টা ৩০ এর দিকে উক্ত স্থানে পৌছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে রুবাইয়া (২৪) র‌্যাবের জালে আটকে যায়।

পরে শপিং ব্যাগ তল্লাশী করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সর্বমোট ৯ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ব্যাপক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী মহিলা স্বীকার করে দীর্ঘদিন মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়া সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিলো৷

আটককৃত মহিলা রুবাইয়া নাজনীন কক্সবাজার (২৪) উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের রূপপতি গ্রামের রফিকুল ইসলামের সহধর্মিণী।
উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা প্রায়।

গ্রেফতারকৃত পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে রামু থানায় সোপর্দ করা হয়েছে কক্সজার র‌্যাব-১৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]