ঈশ্বরদীতে বিএনপি নেতাকর্মীদের লিফলেট বিতরণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে ঈশ্বরদীতে লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া পিন্টুর পক্ষে গতকাল মঙ্গলবার বিকালে দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে লিফলেট বিতরণ কার্যক্রম চলে দাশুড়িয়া বাজার হয়ে দুই ট্রাফিক মোড় পর্যন্ত। পর্যায়ক্রমে ঈশ্বরদী উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ডে ওয়ার্ডে এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে জানা দলের নেতাকর্মীরা।
আয়োজিত লিফলেট কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা। দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান, সহ-সভাপতি ও সাবেক প্যানেল মেয়র মোঃ আনোয়ার হোসেন জনি, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী খাঁন, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা মজিবর রহমান, খন্দকার আঃ গাফফার, ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুনুর রশিদ নান্টু, সদস্য সচিব মাহামুদুর রহমান ফুল জুয়েল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি খোন্দকার তৌফিক আলম সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এনামুল হোসেন আতিয়ার, শরিফুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল, সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, যুবদল নেতা আক্তার হোসেন নিফা, রাশেদুল ইসলাম রিপন, ছাত্রদল নেতা সাগর হোসেন রনি প্রমূখ।

