ইবি’র লালন শাহ হলের গনরুম এখন পাঠাগার

Share the post
মিজানুর রহমান, ইবি প্রতিনিধি:কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ (আবাসিক) হলের গনরুম নামক ৩৩০ নম্বর কক্ষকে শিক্ষার্থীদের জন্য পাঠাগার হিসেবে প্রস্তুত করা হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার মনোরম পরিবেশ সৃষ্টির জন্য লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আকতার হোসেন এই সময়োপযোগী পদক্ষেপ নিয়েছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) পাঠকক্ষের সিংহভাগ কাজ সম্পন্ন হয় এবং আগামী সপ্তাহে এটি উদ্বোধনের করা হবে বলে জানা গেছে।
হলের আবাসিক শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, লালন শাহ হলের ৩৩০ নম্বর গনরুম একসময় ছাত্রলীগের টর্চার সেল হিসেবে ব্যবহৃত হতো। একাধিকবার এই রুমে শিক্ষার্থীদের বিভিন্নভাবে র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে। পাঁচ আগস্টের পর এই গনরুমকে বাতিল করে পাঠকক্ষ করার পরিকল্পনা করা হয়। সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী মাহমুদুল ইসলাম বলেন, “লালন শাহ হলের শিক্ষার জন্য প্রয়োজন নিরবচ্ছিন্ন পড়াশোনার পরিবেশ। ২০০৯ সালে লালন শাহ হল প্রতিষ্ঠা হয় কিন্তু শিক্ষার্থীদের পড়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে গণরুমগুলোকে অপরাজনীতির কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো। এতে করে হলে পড়াশোনার পরিবেশ ছিল না। জুলাই বিপ্লবের পর আমরা পড়াশোনার সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার পরিকল্পনা করি। তারই ধারাবাহিকতায় গত ডিসেম্বরে হল প্রশাসনের কাছে রিডিং রুমের প্রস্তাবনা দেওয়া হয়। কিন্তু হল ফান্ডে পর্যাপ্ত টাকা না থাকায় কাজ করা সম্ভব হয়নি। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অবহিত করা হলে তাদের সহযোগিতা এবং আমাদের পরামর্শক্রমে প্রভোস্ট  স্যারের প্রচেষ্টায় আজকের এইমনোরম পরিবেশ। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে এমন সুন্দর পরিবেশ সৃষ্টি হোক।”
লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আকতার হোসেন বলেন, “পাঁচ আগস্টের পর থেকে আমি শিক্ষার্থীদের জন্য নতুনভাবে কাজ করার সুযোগ পেয়েছি। লালন শাহ হলের ৩৩০ নাম্বার রুম আগে পাঠকক্ষ ছিল। ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্রলীগ এটাকে গনরুমে পরিনত করে। ইতিমধ্যে গনরুম বাতিল করেছি এবং গনরুমকে পাঠকক্ষে রূপান্তর করেছি। এখানে আমি চাকরির কিছু বই কিনে দেব এবং আশা করব শিক্ষার্থীরা যেন সময় নষ্ট না করে মনোযোগ দিয়ে পড়াশোনা করে। পাঠকক্ষে সিসিটিভি ক্যামেরা ও পরবর্তীতে এসি লাগানোর পরিকল্পনা আছে। আমার আরও কিছু পরিকল্পনা আছে যা অর্থাভাবে করা সম্ভব হচ্ছে না। আমরা আগামী এক সপ্তাহের মধ্যে রিডিং রুমটি উদ্বোধনের ব্যবস্থা করবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

Share the post

Share the postইবি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-এর সদস্যদের ওপর হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠনসমূহ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সহ-সভাপতি নূর আলম, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ […]

শহিদ সাজিদের স্মরণে ইবিতে দুই শতাধিক শিক্ষার্থীর মডেল টেস্ট পরীক্ষা

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহর স্মরণে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তিচ্ছুদের জন্য একটি উন্মুক্ত মডেল টেস্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মডেল টেস্টের আয়োজন করে হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং অ্যান্ড আইডিয়াল হোম। এতে দেশের বিভিন্ন […]