ইবির ডি ইউনিটের ভর্তির আবেদন শুরু আজ, চলবে ২৮ মার্চ পর্যন্ত

Share the post
নূর ই আলম ,ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া :  ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলোজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদভূক্ত `ডি` ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আজ ১৬ মার্চ থেকে শুরু হয়েছে। যা চলবে ২৮ মার্চ পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১১ মে। রবিবার (১৬ মার্চ) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, থিওলোজি অনুষদভুক্ত তিনটি বিভাগ (আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ) এবং কলা অনুষদভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগসহ মোট চারটি বিভাগের সমন্বয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৩২০টি আসনের বিপরীতে লড়বেন ভর্তিচ্ছুরা।
মোট ৮০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। আবেদকারীকে অবশ্যই ২০২৩ অথবা ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক/সমমান এবং ২০২০, ২০২১ অথবা ২০২২ সালে মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভর্তি নির্দেশিকায় উল্লিখিত শর্ত পূরণ করা সাপেক্ষে ভর্তির জন্য আবেদন করা যাবে।
ভর্তি সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.iu.ac.bd/admission) প্রকাশিত নির্দেশিকা অনুসরণ করে আবেদন করতে হবে। প্রাথমিক আবেদন ফি বাবদ ১৫০০ টাকা মোবাইল/অনলাইন ব্যাকিং (বিকাশ/নগদ/রকেট) এর মাধ্যমে পরিশোধ করতে হবে।
প্রত্যেক আবেদনকারী কেবল ডি-ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র গ্রহণের তারিখ এবং পরীক্ষার সময়সূচি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। একই সঙ্গে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।
এছাড়া ইসলামী বিশ্ববিদ্যলয়ে প্রচলিত বিদেশী শিক্ষার্থী ভর্তির নীতিমালা (Foreign Students Admission Ordinance) অনুযায়ী ২০২২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে উক্ত ইউনিটের অন্তর্ভূক্ত বিভাগসমূহে বিদেশী শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য ও নীতিমালা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে সংগ্রহ করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]