আধার মানিক দোলতরুণ সংঘের উদ্যোগে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব উদযাপিত

Share the post
মিলন বৈদ্য শুভ, রাউজান, চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব গুজরাস্থ আধার মানিক শিবের বাপের বাড়ী গ্রামে শ্রীশ্রী দোল তরুণ সংঘের উদ্যোগে শ্রীকৃষ্ণের দোল পূর্ণিমা উপলক্ষে ১৪, ১৫ ও ১৬ মার্চ এক মহতী অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তন ও ধর্মীয় মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। দেশ-মাতৃকা, বিশ্বজনীন শান্তি ও মঙ্গল কামনায় আয়োজিত এই উৎসবে নগরকীর্তন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা, ধর্মীয় সংগীত, মহতী ধর্মসভা ও অন্নপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।
১৪ মার্চ শ্রীশ্রী দোল পূজার শুভারম্ভের মাধ্যমে মহোৎসব শুরু হয়। শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শ্রীশ্রী জ্বালাকুমারী গীতা বিদ্যাপীঠের শিক্ষার্থীরা। গীতানুধ্যায়ী রাখাশ সরকার শ্রীমদ্ভগবদগীতা পাঠ পরিবেশন করেন এবং মন্দিরের পৌরহিত্য করেন জয় চক্রবর্তী। সন্ধ্যায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন দোল তরুণ সংঘের শিল্পী ও স্থানীয় শিল্পীবৃন্দ।
গোধূলি লগ্নে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তনের শুভ অধিবাস অনুষ্ঠিত হয়,  পৌরহিত্য করেন শ্রী গুরু ধামের অধ্যক্ষ শ্রীমৎ রন্ট্রি ব্রহ্মচারী। অধিবাস কীর্তন পরিবেশন করেন অংকুশ দে।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শ্রীশ্রী দোল তরুণ সংঘের কার্যকরী পরিষদ ও উপদেষ্টা মণ্ডলী।
সংগঠনের সভাপতি চন্দন দে’র মৃত্যুতে শোক প্রকাশ করে এক স্মৃতিচারণ  স্মরণসভার আয়োজন করা হয়। সেখানে তাঁর  অবদান স্মরণ করে শ্রদ্ধা জানানো হয়, এক মিনিট নীরবতা পালন করা হয়, তার করা মন্দিরের বিভিন্ন উন্নায়নমূলক কাজ ও তাহার  কর্মময় জীবনে মানুষকে ভালোবাসা, মানুষের প্রতি তার সম্প্রীতি, সৃষ্টিশীল অনেক কর্মকাণ্ড কথা আলোচনায় উঠে আসে।তিনি যেন আমাদের মাঝে তার করে যাওয়া বিভিন্ন  কর্মকাণ্ড মধ্যে দিয়ে সবার হৃদয়ে বেঁচে থাকেন।
১৫ মার্চ ব্রাহ্মমুহূর্তে শ্রীশ্রী মহানাম যজ্ঞের শুভারম্ভ হয়। মহানাম সংকীর্তন পরিবেশন করেন শ্রী গুরু কৈবল্যনাথ সম্প্রদায় (গোপালগঞ্জ), শ্রীরাম সংঘ সম্প্রদায় (চট্টগ্রাম), শ্রী গৌরাঙ্গ সম্প্রদায় (যশোর) এবং শ্রী নিতায় গৌর সম্প্রদায় (চট্টগ্রাম)। রাত ১২টায় শ্রীরাম সংঘ সম্প্রদায়ের পরিবেশনায় শ্রীকৃষ্ণ ও গৌরলীলা অনুষ্ঠিত হয়।
১৬ মার্চ, রবিবার, শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ ও নগরকীর্তনের মধ্য দিয়ে পূর্ণাহুতির মাধ্যমে মহোৎসবের সমাপ্তি ঘটে।এ মহোৎসবে দূর-দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত সমবেত হয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উৎসবে অংশগ্রহণ করেন।
শ্রীশ্রী দোলতরুণ সংঘের মহোৎসব উদযাপন  পরিষদের প্রধান পৃষ্ঠপোষক শিক্ষক প্রদূল কান্তি দে,সহ পৃষ্ঠপোষক বিপ্লব দে,রিটন দে।শ্রীশ্রী দোলতরুণ সংঘের মহোৎসব উদযাপন  পরিষদেরসভাপতি ডাঃ তাপস গুপ্ত, সাধারণ সম্পাদক সাজীব দে (সাজু),অর্থ সম্পাদক রানা দে।সিনিয়র সভাপতি শিমুল গুপ্ত,সহ সভাপতি সুমন দে,যুগ্ম সাধারণ সম্পাদক শিশু গুপ্ত, সহ সাধারণ সম্পাদক চন্দন মহাজন, সহ অর্থ সম্পাদক উত্তম গুপ্ত, সাংগঠনিক সম্পাদক অভি দে,সাংস্কৃতিক সম্পাদক মনোতোষ গুপ্ত, ধর্ম বিষয়ক সম্পাদক টুটুল দে,দপ্তর সম্পাদক রিমন দে,প্রচার সম্পাদক জুয়েল গুপ্ত, সহ প্রচার সম্পাদক সোহেল দে,ভান্ডার রক্ষক আদেশ দে,সহ ভান্ডার রক্ষক রুবেল দে।
মহোৎসব উদযাপন পরিষদের সদস্যবৃন্দ মাইকেল দে, ছোটন গুপ্ত, টিংকু দে, উদয়ন গুপ্ত, সুজন দে, দীপন গুপ্ত, সম্ভু দে, অশোক দে, টিটু দে, উজ্জ্বল দে, মিশু দে, রাজু দে, ডাঃ উজ্জ্বল দে, রকেট দে, লক্ষণ দে, প্রিয়তোষ দে প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]