ইবিতে ছাত্রশিবিরের আয়োজনে উদ্ভাবনী বিজ্ঞান উৎসব

Share the post
ইবি প্রতিনিধিঃকুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করার লক্ষ্যে তিন দিনব্যাপী ‘ইসমাইল আল জাযারি’ বিজ্ঞান উৎসব-২০২৫ আয়োজন করেছেন শাখা ছাত্রশিবির।
মঙ্গলবার (২০ মে) বিজ্ঞান উৎসবের অংশ হিসেবে বিজ্ঞান অলিম্পিয়াড, রোবটিক্স কিউব এবং স্টল ভিজিট কর্মসূচি রাখা হয়েছে। দুপুরে ইবনে সিনা ভবনের ১০২ নং রুম এবং ফলিত রসায়ন ভবনের ১৪০ নং রুমে বিশ্ববিদ্যালয় ক্যাটাগরির শিক্ষার্থী এবং ইবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে স্কুল পর্যায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান- প্রোগ্রামিং কনটেস্ট, প্রজেক্ট প্রদর্শনী, রুবিক্স কিউব প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াড-সহ চারটি ক্যাটাগরিতে বিজ্ঞান উৎসব আয়োজিত হচ্ছে। এর মধ্যে প্রোগ্রামিং কনটেস্ট ও প্রজেক্ট প্রদর্শনীতে দলীয়ভাবে সর্বোচ্চ তিনজন করে এবং রুবিক্স কিউব প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াডে এককভাবে অংশ নিতে হবে।
এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “ছাত্রশিবির একটি আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের মাঝে অনেক প্রতিভা আছে কিন্তু সেগুলো উদ্বুদ্ধ করার মতো লোক নেই। প্রতিভাবানদের জায়গা তৈরি করে দেওয়া হচ্ছে না। তাদেরকে দেশের মানুষ দেখুক; সরকার দেখুক; তাদেরকে উৎসাহ দিক। ছাত্রশিবির প্রতিভা বিকশিত করার এই উদ্যোগ নিয়েছে।”
উল্লেখ্য গতকাল (১৯ মে) প্রোগ্রামিং কনটেস্ট-এর মাধ্যমে এ বিজ্ঞান উৎসব শুরু উদ্বোধন করেন শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মাহমুদুল হাসান। আগামীকাল (২১ মে) থাকছে প্রজেক্ট অ্যান্ড পোস্টার প্রেজেন্টেশন কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ আয়োজন করা হয়। প্রতিযোগীদের মধ্যে প্রথম থেকে দশম স্থান অধিকারীদের বিশেষ পুরস্কার রাখা হয়েছে বলে জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

Share the post

Share the postইবি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-এর সদস্যদের ওপর হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠনসমূহ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সহ-সভাপতি নূর আলম, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ […]

শহিদ সাজিদের স্মরণে ইবিতে দুই শতাধিক শিক্ষার্থীর মডেল টেস্ট পরীক্ষা

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহর স্মরণে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তিচ্ছুদের জন্য একটি উন্মুক্ত মডেল টেস্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মডেল টেস্টের আয়োজন করে হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং অ্যান্ড আইডিয়াল হোম। এতে দেশের বিভিন্ন […]