ইটনায় বজ্রপাতে বালুবাহী বাল্কহেডের শ্রমিক নিহত

Share the post

আকিব হৃদয়, কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জের ইটনায় বজ্রপাতে আমিন মিয়া (৩০) নামের বালুবাহী বাল্কহেডের এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (৩০ জুন) বিকেলে উপজেলার এলংজুড়ি ইউনিয়নের ধনু নদীর নয়াগাং এলাকায় এ ঘটনা ঘটে। আমিন মিয়া মিঠামইন উপজেলার বউন্নাকান্দি গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান বলেন, বালু বহনকারী একটি বাল্কহেড ইটনা থেকে মিঠামইনের দিকে যাচ্ছিল। বিকেল সাড়ে ৪টার দিকে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হয়। এতে বাল্কহেডের ওপরে থাকা আমিন মিয়া ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]