আশুলিয়ার এক রাস্তায় অর্ধশতাধিক গর্ত

Share the post

মো. রাশেদুল ইসলাম,আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ার জামগড়া – বাইশমাইল রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না করায় যান ও মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তায় সৃষ্টি হয়েছে বড় ও মাঝারি ধরণের অর্ধশতাধিক গর্ত। এই রাস্তাটি সংস্কার না হওয়ায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

রাস্তার এই বেহাল দশা জামগড়া থেকে শুরু হয়ে কাঠগড়া বাজার পর্যন্ত এসে শেষ হয়েছে। এই দীর্ঘ রাস্তায় সামন্য কিছু জায়গা ঠিক থাকলে বাকি রাস্তাটি অংসখ্য গর্তে ভরপুর। গর্তে আবৃত রাস্তায় যানচলাচল দূরের কথা মানুষ চলাচল করাই এখন দুর্বিষহ ব্যাপার। যার ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। উলটে যাচ্ছে গাড়ি, ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। আর যানজট যেন এখানকার মানুষের নিত্যসঙ্গী। আধাঘণ্টার রাস্তাটি পাড় হতে সময় লাগে ঘন্টা দুয়েক, কখনো বা তার বেশি।

এই গুরুত্বপূর্ণ রাস্তাটিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে অসংখ্য কলকারখানা। রাস্তার আশেপাশে হাজারো মানুষের বসবাস থাকলেও প্রশাসন নির্বিকার।এলাকাবাসীর আশা করেন, অতি দ্রুত সময়ে রাস্তাটি সংস্কার করে কর্তৃপক্ষ দায়িত্বশীলতার পরিচয় দিবে। আমরা কথায় নয়, কাজে বিশ্বাস করবো বলেও জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]