আলোরবাহন যুব সংগঠনের উদ্যোগে সেনিটেশন ও হাইজিন বিষয়ক সচেতনতামুলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
খুলনা প্রতিনিধিঃ কোডেক এর ই ওয়াই ডাব্লু প্রকল্পের সহযোগীতায় আয়োজন করা হয় স্যানিটেশন হাইজিন এবং করোনা বিষয়ক সচেতনতা মুলক ক্যাম্পেইন। খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ডেউয়াতলা

মাধ্যমিক বিদ্যালয়ে আলোরবাহন যুব সংগঠনের উদ্যোগে এই ক্যাম্পেইন এর আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কোডেক ই ওয়াই ডাব্লু প্রকল্প সহায়ক নুরজাহান লিপি, স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ এবং আলোর বাহন যুব সংগঠনের সদস্যবৃন্দরা। প্রধান শিক্ষক বলেন, তরুনীদের সচেতনতা বৃদ্ধির জন্য এমন প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ।তিনি কোডেক ই ওয়াই ডাব্লু প্রকল্প ও আলোর বাহন যুব সংগঠনের প্রশংসা করেন এই আয়োজনের জন্য। আলোর বাহন যুব সংগঠনের সভাপতি জয় চক্রবর্ত্তী বলেন, সুন্দর জীবনযাপন এর জন্য প্রতিটা মানুষের স্যানিটেশন ও হাইজিন বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন। তার জন্যই এই সংগঠনের সদস্যরা যথাসাধ্য চেস্টা করে যাচ্ছে। কোডেক ই ওয়াই ডাব্লু প্রকল্প আমাদের সার্বিক সহায়তা করায় তাদের প্রতি আমরা কৃতজ্ঞ । স্কুলের ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণের মধ্য দিয়ে সকাল ১১টায় শুরু হওয়া এই সেনিটেশন ও হাইজিন বিষয়ক সচেতনতামুলক স্কুল ক্যাম্পেইন দুপুর ১২টা ৩০ মিনিটে শেষ হয়।


