আটপাড়ায় সেনা অভিযানে ৬৫৬ কেজি সরকারি চাল জব্দ; আটক-২ 

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনার আটপাড়া উপজেলায় সেনাবাহিনীর পৃথক অভিযানে তিন হাজার ৬৫৬ কেজি সরকারি চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আটককৃত দুজন হলেন- আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের রূপচন্দ্রপুর গ্রামের তাওহিদুল ইসলাম এবং একই উপজেলার শুনই ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মো. জিয়া আহমেদ। অভিযানে জব্দকৃত চাল ও আটক ব্যক্তিদের গত সোমবার (২৪ মার্চ) দিনগত মধ্য রাতেই আটপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এ তথ্য নিশ্চিত করেছেন আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা।
গত সোমবার (২৪ মার্চ) দিবাগত রাতে ৬৩ ইষ্ট বেংগলের উপ-অধিনায়ক মেজর মো. মীর তৈয়বুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর টহল টিম আটপাড়ার ব্রুজের বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. এরশাদ মিয়ার ভাঙারির দোকানে অবৈধভাবে মজুত করা ৯৫৬ কেজি সরকারি  চাল জব্দ করা হয়। এসময় তাওহিদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। পরে একই দিন গত রাত ২টার দিকে সেনাবাহিনীর আরেকটি দল উপজেলা সদরের সেতুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. জিয়া আহমেদের গোডাউনে ৫৬ বস্তায় রাখা দুই হাজার ৭০০ কেজি সরকারি চাল জব্দ করে। এসময় গোডাউন মালিক মো. জিয়া আহমেদকে আটক করে সেনাবাহিনী।
মঙ্গলবার (২৫ মার্চ)এ ব্যাপারে আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা বলেন, “অভিযানে জব্দকৃত চাল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, জব্দকৃত চাল ও আটককৃত দুজন থানা হেফাজতে রয়েছে। দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ সংক্রান্ত মামলার কার্যক্রম চলমান প্রক্রিয়াধীন। তদন্ত শেষে চালের প্রকৃত উৎস সম্পর্কে পাওয়া যাবে বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি […]