আগ্রাবাদে বাইক স্টান্ট : তর্কে জড়িয়ে প্রাণ গেল যুবকের

Share the post

কথাকাটির জের ধরে নগরের আগ্রাবাদ সরকারি কার্য ভবনের সামনে হাশেম খান নামে এক যুবক নিহত হয়েছেন। বাইক স্টান্টকে কেন্দ্র করে দুপক্ষ বিবাদে জড়ালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ১৭ মার্চ বুধবার বেলা ১টায় এ ঘটনা ঘটে। নিহত হাশেম হালিশহর থানার রঙ্গিপাড়া এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম জোন) এএমএম হুমায়ুন কবির বলেন, ‘নিহত হাশেম আরও কিছু যুবককে নিয়ে কার্য ভবনের সামনের রাস্তায় বাইক স্টান্টের আয়োজন করেছিলেন। ওই সময় রাস্তায় চলাচলে অসুবিধা হওয়ায় স্থানীয় এক যুবক প্রতিবাদ করলে তার সাথে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্থানীয় ওই যুবকের পক্ষে আরো কিছু যুবক জড়ো হলে দুপক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়।’

তিনি আরো বলেন, ‘দুপক্ষের ঝামেলার মধ্যে নিহত হাশেমকে ছুরিকাঘাত করা হয়। আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাশেমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান নগর পুলিশের এই কর্মকর্তা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]