আগুনে পুড়ে ১০ দোকান ছাই, নিঃস্ব দোকানীরা

Share the post

আশিকুর রহমান নরসিংদী :-নরসিংদীর মাধবদীতে সোনার বাংলা সমবায় সমিতির মার্কেটে আগুন লেগে অত্যন্ত ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

আজ বুধবার (৬ আগষ্ট) সকাল ৭টার দিকে সদর উপজেলার মাধবদী সোনার বাংলা সমবায় সমিতির মার্কেটে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে মাধবদী ও নরসিংদী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘন্টার বেশি সময় ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় জুতা, ইলেকট্রনিক, কাপড়, মুদিসহ প্রায় ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে মাধবদীর সোনার বাংলা সমবায় মার্কেটে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। এসময় বাজারে অবস্থানরত স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলে আগুনের আকার ভয়াবহ ধারণ করলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের মাধবদী ও নরসিংদীর ৩ ইউনিট মিলে ১ ঘন্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি বলেন, সকালে আমরা খবর পেয়েই মাধবদী ও নরসিংদীর পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছি। এর মধ্যে মাত্র তিনটি ইউনিট এক ঘণ্টা কাজ করেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান এখনও বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postনরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ফুটে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postমো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী।নরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ছিল বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল প্রকাশ। অনুষ্ঠানে প্রধান […]