আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য হলেন বোয়ালখালীর সাইফুল ইসলাম

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগের চরম দুঃসময়ের সাহসী, ত্যাগী ও মেধাবী নেতা,রাজপথের লড়াকু মুজিব সৈনিক, দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী থানার সূর্য সন্তান, মোঃ সাইফুল ইসলাম সম্প্রতি ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। গতকাল ( ২৭ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ও শিল্প এবং বানিজ্য বিষয়ক উপ কমিটির চেয়ারম্যান জনাব আকরাম উদ্দীন আহমেদ এবং শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক জনাব মোঃ সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত এবং দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি কর্তৃক অনুমোদিত কমিটি ঘোষিত হয়। উল্লেখ্য,সাইফুল ইসলাম ১৯৯৫ ইং সাল হতে ৬ নং পোপাদিয়া ইউনিয়ন শাখার ছাত্রলীগের মাঠ পর্যায়ে কর্মী থেকে পরবর্তীতে সহ সভাপতির দায়িত্ব পালন করেছিলেন ২০০৪ ইং সাল পর্যন্ত। ২০০৯ ইং সালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের বোয়ালখালী উপজেলা শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৮০ ইং সালের ০২ এপ্রিল বোয়ালখালী উপজেলার ৬ নং পোপাদিয়া ইউনিয়নে জন্ম সাইফুল ইসলামের। ২০০৯ ইং সালের শেষের দিকে ঢাকা মুখী হন তিনি এবং কেন্দ্রীয় আওয়ামীলীগের সাথে যুক্ত হয়ে দলের প্রতিটি কর্মসূচি তে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]