আইন অনুযায়ী নুরুের বিরুদ্ধে ব্যবস্তা নেওয়া হবে।

Share the post

সোহেল রানা,উখিয়া প্রতিনিধি। তরুণীর দায়ের করা মামলায় আইন অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। নুরের বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নুরের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ তদন্ত করছে। আমাদের সব নলেজে রয়েছে। যেভাবে এড্রেস করা দরকার সেভাবেই পুলিশ তদন্ত করছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’ এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষণের মামলার পাশাপাশি পুলিশের ওপর হামলার অভিযোগেও তাকে আটক করা হয়। এরপর তাকে নেয়া হয় ডিবি কার্যালয়ে। এর কিছুক্ষণ পরই তাকে ছেড়ে দেয়া হয়। গত ২০ সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী লালবাগ থানায় মামলাটি করেন। মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ধর্ষণে সহযোগী হিসেবে নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]