অতিরিক্ত পুলিশ সুপার হলেন নীলফামারী কিশোরগন্জের কৃতি সন্তান এসি হাসিনুজ্জামান

Share the post

মোঃ মাইনুল হক, প্রতিনিধি,রংপুর : সোমবার, ৩ মে, ২০২১ ১৭ বার পঠিত  সহকারী পুলিশ সুপার (এসএসপি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি জোনের এসি (সহকারী কমিশনার) মো: হাসিনুজ্জামান। রবিবার (২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই পদোন্নতি দেয়া হয়। একই প্রজ্ঞাপনে আরও ১০৪ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদেরকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি দেয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত হাসিনুজ্জামান ৩৩ বিসিএস পুলিশ ক্যাডারের একজন দক্ষ, মেধাবী ও চৌকস কর্মকর্তা। বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং

বিভাগের সাবেক এই শিক্ষার্থী ধানমন্ডি জোনের এসি হিসেবে যোগদানের আগে ডিএমপি’র রমনা ডিভিশনের এসি (প্রশাসন) এবং বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে এসি (প্রশাসন) হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃতি সন্তান হাসিনুজ্জামান কিশোরীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে থেকে এইচএসসি পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখেছিলেন। সবাই আমার মামার জন্য দোয়া করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]