অগ্নিদগ্ধ দুই গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

Share the post

অগ্নিদগ্ধ দুই গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নওগাঁর মহাদেবপুরে ওই দুই গৃহবধূ পৃথক ঘটনায় অগ্নিদগ্ধ হ‌য়ে‌ছি‌লেন। এ ঘটনায় সোমবার (১৫ মার্চ) বিকেলে থানায় মামলা হয়েছে।

পুলিশ জানায়, রোববার রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ চম্পা রানী বর্মণের (২৭) মৃত্যু হয়।

এর আগে রোববার দুপুরে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের চকবলরাম গ্রামের নুরুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম (৫০) অগ্নিদগ্ধ হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

চম্পা রানী উপজেলার হাতুড় ইউনিয়নের শালবাড়ী গ্রামের বিদ্যুৎ চন্দ্র বর্মণের স্ত্রী। ১২ ফেব্রুয়ারি দুপুরে রান্না করার সময় পরনের কাপড়ে আগুন লেগে দগ্ধ হন চম্পা। তাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ বার্ন ইউনিটে এবং পরবর্তীতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

মনোয়ারার স্বামী দাবি করেছেন, তার স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। নিজেই শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে।

তবে প্রতিবেশীদের দাবি, রান্নার সময় পরনের কাপড়ে আগুন লেগে দগ্ধ হয়ে চম্পার রানী মারা গেছেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, দুই গৃহবধূর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখবে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]