অক্সিজেন স্বল্পতায় রোগীর মৃত্যু, জর্ডানের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

Share the post

আন্তর্জাতিক ডেস্ক : ডর্জানের একটি সরকারি হাসপাতালে অক্সিজেন স্বল্পতার কারণে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ৮ রোগীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহত রোগীদের স্বজনরা বিক্ষোভ করেছেন। ঘটনার পর পর দায় স্বীকার করে পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী নাথির ওবেইদাত। বরখাস্ত করা হয়েছে হাসপাতালের ডিরেক্টরকেও। খবর আল জাজিরার।

রাজধানী আম্মান থেকে ১৩ কিলোমিটার দূরে অবস্থিত আল সল্ট শহরের একটি সরকারি হাসপাতালে এই ঘটনা ঘটে। ঘটনার পর ৮ রোগীর দেড় শতাধিক আত্মীয়-স্বজন হাসপাতালে বিক্ষোভ করেন। জর্ডানের প্রধানমন্ত্রী বশির আল খাসাওনেহ এই ঘটনার সুষ্ঠ তদন্তের নির্দেশ দিয়েছেন।

ঘটনার পর পরই জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে সমবেদনা জ্ঞাপন করেছেন।

এক ভিডিও ফুটেজে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তাকে খুব রাগান্বিত হতে দেখা যায়। এ সময় তাকে হাসপাতালের ডিরেক্টর সঙ্গে উচ্চস্বরে কথা বলতেও দেখা যায়। তিনি বলছিলেন, ‘কিভাবে এই ধরনের ঘটনা ঘটলো? এটা মেনে নেওয়া যায় না।’

হাসাপাতালে গিয়ে তিনি বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলেন। কিভাবে কি হয়েছে সেটা শোনেন। এরপর তিনি হাসপাতালের ডিরেক্টরকে বরখাস্তের নির্দেশ দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায় ওই হাসপাতালে শনিবার সকাল ৬টা থেকে অক্সিজেন স্বল্পতা শুরু হয়। যেটা চলে সকাল ৮টা পর্যন্ত। এই সময়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]