নেত্রকোনার মদনে মাদরাসার ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা: নেত্রকোনা মদন উপজেলায় ১২ বছর বয়সী মাদরাসার ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি বকুল মিয়াকে (৫০) গ্রেফতার করেছে র্যাব-১৪। তিনি একই উপজেলার পাঁচ আলমশ্রী গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে। রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা সোয়া ১২টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল […]

