নেত্রকোনায় গোপনে নারীর গোসলের ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলায় গোপনে এক নারীর গোসলের ভিডিও ধারণ করায় দুজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর সদস্যরা তাঁদের পূর্বধলা থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। এর আগে বুধবার রাতে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার মেঘশিমুল মধ্যপাড়া গ্রামের উজ্জ্বল খান ও দ্বীন ইসলাম। তাঁরা টিকটকার বলে জানিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, উজ্জ্বল খান গত বুধবার বিকেলে গোপনে গ্রামের এক নারীর গোসলের ভিডিও ধারণ করছিলেন। বিষয়টি ওই নারী বুঝতে পেরে চিৎকার করেন। তখন আশপাশের লোকজন এসে উজ্জ্বলকে আটক করে। ততক্ষণে উজ্জ্বল তাঁর মোবাইল ফোনে ধারণ করা গোসলের ভিডিও ডিলিট করে দেন। কিন্তু মোবাইল চেক করতে গিয়ে পূর্বের ধারণ করা গোসলের ভিডিও দেখতে পায়। পরে মোবাইল ফোন রেখে জিজ্ঞাসাবাদ করে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে পরে সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ জানায় ভুক্তভোগীর পরিবার। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে উজ্জ্বলকে আটক করে। জিজ্ঞাসাবাদে দীন ইসলাম নামে আরও একজন জড়িত বলে জানান উজ্জ্বল। পরে দীন ইসলামকেও অভিযান চালিয়ে আটক করা হয়। পূর্বধলা থানার (ওসি) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারীর পরিবারের পক্ষ থেকে ওই দুজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া,ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণের চিত্রাংকন,রচনা ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমীক সুপারভাইজার নুরুল আমিন এর সঞ্চালনায় […]

বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি:বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন । দলের এই সংকটময় মুহূর্তে যারা ধানের শীষের বিরোধিতা করছেন, তারা নিজেদেরকে কখনও বিএনপির প্রকৃত কর্মী দাবি করতে পারেন না। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার […]