বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত হাবিলদার আ: গফুর আর নেই,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন।
মোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত হাবিলদার আব্দুল গফুর আর নেই। তিনি আজ বুধবার ভোর ৪টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি উপজেলার নয়াদিল গ্রামের মৃত মো. আলতাফ আলীর ছেলে। তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে […]

