বাংলাদেশ হতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর বিশেষ অভিযানে আসামিসহ বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক। 

Share the post
মোঃ শামীম মিয়া  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্যসহ দুইজন আসামীকে আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা ৮টা থেকে রাত ৯টার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর, সিংগারবিল ও লক্ষীপুর এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ও হরষপুর সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেয় সরাইল ব্যাটালিয়নের বিশেষ টহলদল।
অভিযানে যে সকল মাদকদ্রব্য ও মালামাল আটক করা হয় তার মধ্যে রয়েছে:
ইয়াবা ট্যাবলেট: ২,৮৪৯ পিস
গাঁজা: ২৩ কেজি
ইস্কফ সিরাপ: ১২৪ বোতল
ভারতীয় মদ: ২ বোতল
সিএনজি অটোরিকশা: ১টি
ব্যাটারিচালিত অটোরিকশা: ১টি
মোটরসাইকেল: ১টি
মোবাইল ফোন: ২টি
নগদ টাকা: ১,৩৬০ টাকা
এ সময় দুইজন আসামীকেও আটক করা হয়। আটককৃতরা হলেন।
প্রান্ত রায় (২২), পিতা: বিজয় রায়
রাহুল দেবনাথ (২৬), পিতা: রমেশ দেবনাথ উভয়ের ঠিকানা: গ্রাম- গোমটিয়া, পোস্ট- মাধবপুর, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ।
আটককৃত মাদকদ্রব্য ও যানবাহনের মোট বাজারমূল্য প্রায় ২৩,৮৯,৫১০ টাকা (তেইশ লক্ষ ঊননব্বই হাজার পাঁচশত দশ)।
আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে। পাশাপাশি মালিকবিহীন মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে ধ্বংসের জন্য এবং আটক যানবাহনসহ মাদক দ্রব্য বিজয়নগর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত দিয়ে যাতে কোনোভাবেই ভারত থেকে মাদকদ্রব্য বা চোরাচালানী পণ্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে তারা সর্বদা সতর্ক এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বিজয়নগরে ১০ বছর পর ডাকাতি মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ডাকাতি মামলার ১০ বছর পর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।   ১০ই এপ্রিল শুক্রবার দিবাগত রাত আনুমানিক  সাড়ে ১২টার দিকে উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।   গ্রেপ্তার পলাতক ডাকাত মুর্শিদ ওরফে মোরশেদ। তিনি উপজেলার কেনা গ্রামের বাসিন্দা চেনু মিয়ার […]

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য আটক।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃমহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এ মূলমন্ত্রে দিক্ষিত হয়ে সীমান্ত দিয়ে যাতে ভারত হতে মাদকদ্রব্যসহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।   […]