বাঞ্ছারামপুরে ৭০ কেজি গাঁজাসহ ২ পাচারকারী গ্রেপ্তার  নৌকা জব্দ

Share the post
মাহমুদুল হাসান  স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদী দিয়ে পাচারকালে ৭০ কেজি গাঁজাসহ আরব আলী শিকদার-(৫১) ও আকাশ মোল্লা-(৩১) নামে দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 বৃহস্পতিবার দুপুর ১২ টায় মেঘনা নদীর বাঞ্ছারামপুর উপজেলার কয়কালী এলাকা থেকে নবীনগর উপজেলার সলিমগঞ্জ নৌ-পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। এ সময় একটি ইঞ্জিনের নৌকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আরব আলী শিকদার মানিকগঞ্জ জেলার আলকদিয়া গ্রামের জোরান শিকদারের ছেলে এবং আকাশ মোল্লা একই উপজেলার দৌলতপুর গ্রামের আজিজ মোল্লার ছেলে।
এ ব্যাপারে নবীনগর সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ আসাদুজ্জামান জানান, সুনামগঞ্জ জেলা থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় করে মেঘনা নদী হয়ে একটি গাঁজার চালান মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২ টার সময় নৌ-পুলিশের একটি দল স্পিডবোট নিয়ে নৌকাটিকে দাঁড় করাতে সংকেত দেয়। কিন্তু নৌকাটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার সময় পুলিশ সদস্যরা নৌকাটিকে ধাওয়া করে। পরে নৌকাটিতে থাকা তিন পাচারকারী মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যরা এলাকাবাসীর সহযোগীতায় দুই পাচারকারীকে ধরে ফেলে। অপর এক পাচারকারী পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশী করে ৭০ কেজি গাঁজা উদ্ধার করাহয়। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]