ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 

Share the post
মাহমুদুল হাসান  স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৬ জুলাই জেলা পুলিশ লাইন্সে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার এহতেশামুল হক।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সহ জেলার সকল সার্কেল এএসপি, থানার অফিসার ইনচার্জ (ওসি), ডিআইও-১, ওসি (ডিবি) এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়। পুলিশ সুপার তার বক্তব্যে জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে সবাইকে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য একাধিক পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।
কল্যাণ সভায় উপস্থিত পুলিশ সদস্যরা পুলিশ সুপার বরাবর বিভিন্ন দাবিদাওয়া ও প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ সুপার দাবিগুলো মনোযোগসহকারে শোনেন এবং বাস্তবায়নের আশ্বাস দেন।
সভা শেষে পুলিশ সুপার এহতেশামুল হক পুলিশ সদস্যদের মেস, ব্যারাক, রেশন স্টোরসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং সদস্যদের জীবনযাত্রা, নিরাপত্তা ও সার্বিক অবস্থার খোঁজখবর নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

বিজয়নগরে ১০ বছর পর ডাকাতি মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ডাকাতি মামলার ১০ বছর পর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।   ১০ই এপ্রিল শুক্রবার দিবাগত রাত আনুমানিক  সাড়ে ১২টার দিকে উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।   গ্রেপ্তার পলাতক ডাকাত মুর্শিদ ওরফে মোরশেদ। তিনি উপজেলার কেনা গ্রামের বাসিন্দা চেনু মিয়ার […]