বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত হাবিলদার আ: গফুর আর নেই,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন।

Share the post

মোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত হাবিলদার আব্দুল গফুর আর নেই। তিনি আজ বুধবার ভোর ৪টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি উপজেলার নয়াদিল গ্রামের মৃত মো. আলতাফ আলীর ছেলে।

তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জীবদ্দশায় তিনি মুক্তিযুদ্ধের এক সাহসী যোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন।

আজ বাদ আছর নয়াদিল বাইতুছ ছালাম জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পরে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। রাষ্ট্রীয়ভাবে মরহুমকে গার্ড অব অনার প্রদান করে আখাউড়া থানা পুলিশের একটি বিশেষ দল। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান সহকারী কমিশনার (ভূমি) ফয়ছল উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বিজয়নগরে ১০ বছর পর ডাকাতি মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ডাকাতি মামলার ১০ বছর পর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।   ১০ই এপ্রিল শুক্রবার দিবাগত রাত আনুমানিক  সাড়ে ১২টার দিকে উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।   গ্রেপ্তার পলাতক ডাকাত মুর্শিদ ওরফে মোরশেদ। তিনি উপজেলার কেনা গ্রামের বাসিন্দা চেনু মিয়ার […]

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য আটক।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃমহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এ মূলমন্ত্রে দিক্ষিত হয়ে সীমান্ত দিয়ে যাতে ভারত হতে মাদকদ্রব্যসহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।   […]