লক্ষ্মীপুরে পুকুর পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

কবির হোসেন রাকিব ,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে বাড়ির পাশের পুকুরের পাড় থেকে ফাঁস লাগা অবস্থায়  সবুজ হোসেন( ২৮)নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ৫ নং চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ হরিশ্চর গ্রামের ধোয়াবাড়িতে। সে ঐ গ্রামেরধোয়াবাড়ির মোহাম্মদ হোসেনের ছেলে। এলাকাবাসী জানান সবুজ একজন মাদকাসক্ত ছিলেন। তবে গতকাল সোমবার ডাব চুরির ঘটনাকে […]

নাটোর জেলা যুবলীগ সভাপতি এহিয়া চৌধুরী আটক

আরিফুল ইসলাম ,নাটোর প্রতিনিধি :নিষিদ্ধ ঘোষিত সংগঠন নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়াকে রাজধানী ঢাকার মিরপুর থেকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার সন্ধ্যায় মিরপুরের বাসা থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নাটোর জেলার পুলিশ সুপার আব্দুল ওয়াহাব পুলিশ সূত্রে জানা যায়, শহরের কানাইখালীর ছাত্রদল নেতা সুজন হত্যা সহ এক ডজন […]

মহান আল্লাহ ও মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে মাইকেল মনির গ্রেপ্তার

মোঃ শামীম মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণঘাট এলাকার বাসিন্দা মাইকেল মনির নামে এক ব্যক্তিকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযোগ রয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে মহান আল্লাহ তাআলা ও মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের […]

লক্ষ্মীপুরে সংরক্ষিত নারী আসনে আলোচনায় শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা

কবির হোসেন রাকিব ,লক্ষ্মীপুর সংবাদদাতা : একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের পর এবার সংরক্ষিত নারী আসনে প্রার্থী নির্বাচন নিয়ে সরগরম হয়ে উঠেছে লক্ষ্মীপুরের রাজনীতি। বিশেষ করে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মুখে ঘুরেফিরে আসছে একটি নাম—শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হোসাইন।জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি, প্রয়াত জননেতা শফিউল বারী বাবুর আপসহীন নেতৃত্ব এবং রাজপথের ত্যাগের […]

বাকৃবিতে ভেটেরিনারি শিক্ষা জোরদারকরণে হিট প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি  : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভেটেরিনারি বিজ্ঞানে তৃতীয় স্তরের শিক্ষা শক্তিশালীকরণ বিষয়ক উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) – একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড (এটিএফ) প্রকল্পটিতে অর্থায়ন করেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক কার্যালয়ের আয়োজনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাকৃবি […]

সিরাজগঞ্জে জমে উঠেছে ইফতারের বাজার, বিকাল হলেই উপচে পড়া ভিড়

জলিলুর রহমান জনি ,সিরাজগঞ্জ প্রতিনিধি:পবিত্র রমজানকে ঘিরে সিরাজগঞ্জ শহরে জমে উঠেছে ইফতারের বাজার। প্রতিদিন বিকাল গড়াতেই শহরের বিভিন্ন বাজার ও পাড়া-মহল্লার অস্থায়ী দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিক্রেতাদের হাঁক-ডাক আর ক্রেতাদের কেনাকাটার উৎসবে মুখর হয়ে উঠেছে পুরো ইফতার বাজার। শহরের বড় বাজার, মাসুমপুর বৌ বাজার, বাজার স্টেশন, গুড়ের বাজার, মিরপুর ওয়াবদা, কাটা […]

এনসিপি নেতার দোকানঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সাব্বির ইবনে ছিদ্দিক,হাতিয়া, নোয়াখালী : হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা: নোয়াখালীর হাতিয়ায় পরিকল্পিতভাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর এক নেতার দুটি দোকানঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোররাত প্রায় ৩টার দিকে হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মানিক মার্কেটে এ অগ্নিকাণ্ডের […]

জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ:আওয়ামী লীগের নেতা সিদ্দিক মাতব্বারের বিরুদ্ধে কমলনগর উত্তাল, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

কমলনগর প্রতিনিধি লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ২নং সাহেবেরহাট ইউনিয়নে জমি দখল, অর্থ আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী সিদ্দিক মাতাব্বারের বিরুদ্ধে। উপজেলার ৮নং ওয়ার্ডের বাসিন্দা পারবেজ নামের এক ব্যক্তি এই অভিযোগ তুলেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বর্তমানে চরম উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে। মূল অভিযোগের বিষয়বস্তু:ভুক্তভোগী পারবেজের দাবি অনুযায়ী, ঘটনাপ্রবাহ নিচে তুলে […]

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নে সম্পত্তি লিখে নিয়ে এক বৃদ্ধা চাচিকে ঘর থেকে বের করে দেওয়ার অমানবিক ঘটনা ঘটেছে

সাদ্দাম হোসেন রোমান, জামালপুর বকশিগঞ্জ প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নে সম্পত্তি লিখে নিয়ে এক বৃদ্ধা চাচিকে ঘর থেকে বের করে দেওয়ার অমানবিক ঘটনা ঘটেছে। নিঃসন্তান হওয়ায় সালিমা বেওয়া ও তার স্বামী ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের সহায়-সম্পত্তি ভাতিজা আলিমুদ্দিনের নামে লিখে দেন জমি লিখে দেওয়ার আগে আলিমুদ্দিন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি তার চাচিকে […]

নোয়াখালী টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়ালিউল্লা মোল্লা বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ

মোঃ আরিফ হোসেন,নোয়াখালী প্রতিনিধ:নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়ালী উল্লাহসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার ও প্রকল্পভিত্তিক অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে শিক্ষক-কর্মচারীদের পক্ষে একজন সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগপত্রটি সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো হয়েছে। পাশাপাশি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর […]