লক্ষ্মীপুরে পুকুর পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

Share the post
কবির হোসেন রাকিব ,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে বাড়ির পাশের পুকুরের পাড় থেকে ফাঁস লাগা অবস্থায়  সবুজ হোসেন( ২৮)নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ৫ নং চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ হরিশ্চর গ্রামের ধোয়াবাড়িতে। সে ঐ গ্রামেরধোয়াবাড়ির মোহাম্মদ হোসেনের ছেলে। এলাকাবাসী জানান সবুজ একজন মাদকাসক্ত ছিলেন। তবে গতকাল সোমবার ডাব চুরির ঘটনাকে কেন্দ্র করে  একটি শালিশ বৈঠকঅনুষ্ঠিত  হয়।ওই বৈঠকে সে দোষী সাব্যস্ত হলে তার মেজ ভাই  শরীফ হোসেন তাকে বকাঝকা করে। তার পরের দিনই( আজ মঙ্গলবার সন্ধ্যায়) বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরের পাশ থেকে ফাঁস দেওয়া অবস্থায় সবুজের লাস উদ্ধার করা হয়। এ ব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ  উদ্দিন চৌধুরী জানান, সবুজ হোসেন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পোস্টমর্টেমের জন্য তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হবে। পোস্টমর্টেম এর রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাবে না এটি হত্যা না আত্মহত্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]