মাগুরার শ্রীপুর উপজেলা আইন-শৃঙ্খলা  কমিটির সভা অনুষ্ঠিত 

Share the post
জিল্লুর রহমান সাগর মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকালে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালেক মুহিদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন মিয়া, কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মামুন খান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, শিক্ষা অফিসার আবদুর রশিদ, মৎস্য অফিসার তৌহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল গণি, আনসার ও ভিডিপি কমান্ডার নারগিস আক্তার, শ্রীপুর সদর ইউনিয়নের প্যানেল আবদুল মালেক, শ্রীকোল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কুলসুম খাতুন, গয়েশপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাসিনা খাতুন, আমলসার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জয়নুল আবেদীন, নাকোল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম ফারুক খান বাবুসহ অন্যরা।
সভায় উপজেলার বিভিন্ন গ্রামের কাইজা, ঘরভাঙা ও মারামারি, বাল্যবিবাহ, মাদক, মোবাইল প্রতারণাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।  সেইসাথে এগুলো প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শ্রীপুরে “হাম রুবেলা টিকদান” ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে শ্রীপুর  উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামের উপস্থিতিতে ৩ বছরের শিশুকে টিকা দেওয়ার মধ্যে দিয়ে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ  উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯ টায়  শ্রীপুর ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ডের ক/১ সাব ব্লক অস্থায়ী টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য সহকারী সঞ্চিতা চক্রবর্তী ৩ বছরের […]

পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে উৎসাহ দিচ্ছেন তখলপুর মাদ্রাসার সভাপতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর, মাগুরা জেলা প্রতিনিধি:আগামী ২১ এপ্রিল মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষা।  এই পরীক্ষাকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলায় এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ দেখা গেছে। পরীক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে সরাসরি তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন ও কলম,খাতা,পেনসিল […]