গরু ডাকাতির ঘটনায় পাঁচ ডাকাত গ্রেফতার, উদ্ধার ট্রাক ও অস্ত্র
দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি। নেত্রকোণার দুর্গাপুরে পাহারাদারকে হত্যা করে গরু ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত ৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ৬ মার্চ সকাল ৭টা ৩০ মিনিটের মধ্যে দুর্গাপুর থানাধীন “হাবিবুল্লাহ ফিশারীজ এন্ড ডেইরী ফার্ম”-এ ডাকাতির ঘটনা ঘটে। […]

