দুর্গাপুরে ব্যবসায়ীকে ছুরিকাঘাত, সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই

Share the post
দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শওকত মিয়া (২৭) নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন। ছিনতাইকারীরা তাঁর ব্যাগে থাকা নগদ সাড়ে ৫ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।বুধবার (১৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুরের সাদামাটির পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহত শওকত মিয়া কুল্লাগড়া ইউনিয়নের জগৎকুড়া গ্রামের সাবেক ইউপি সদস্য তাইজ উদ্দিনের ছেলে। তিনি বিপিনগঞ্জ বাজারে মোবাইল ব্যাংকিং ও ফ্লেক্সিলোড ব্যবসা করেন।
শওকত মিয়া জানান, প্রতিদিনের মতো তারাবির নামাজ শেষে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে সাদামাটি পাহাড় এলাকায় পৌঁছালে দুইজন ছিনতাইকারী ধারালো অস্ত্র দেখিয়ে তাঁকে থামায়। এরপর তারা তাঁর ব্যাগে থাকা দোকানের নগদ সাড়ে পাঁচ লাখ টাকা ও ১৭টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বাধা দিলে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, “আমি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে, তবে ছিনতাইকারীদের মুখোশ পরা থাকায় কাউকে চিনতে পারিনি।”দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদ্দাম হোসেন জানান, শওকত মিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি […]