গাজীপুরে ৪৬৫০ পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারি আটক
আব্দুল আহাদ (গাজীপুর প্রতিনিধি): গাজীপুর মহানগরীর সালনা হতে ৪ হাজার ৬শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ মাদক কারবারিকে আটক করেছে র্যাব। সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে তিনটার দিকে মহানগরীর সালনা হতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, মোঃ কায়েস(৪৫), মোঃ জহির উদ্দিন ওরফে জনি(৩৫), মোঃ আমির হোসেন(৩৩), পারভেজ আহম্মেদ ওরফে পনির(৩৮), মোঃ হৃদয়(২৪), মোঃ রিপন(৩৮)। […]

