গাজীপুরের টঙ্গীতে আত্মাসমর্পণ করল ২৩ মামলার আসামি

Share the post

আব্দুল আহাদ (গাজীপুর): গাজীপুর টঙ্গীর শীর্ষ মাদক কারবারি মাহবুবুর রহমান স্বপণ । আত্মসমর্পণ করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশের কাছে।

আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে স্বেচ্ছায় তিনি আত্মসমর্পণ করেন।

টঙ্গী থানায় মাদক কারবারি, হত্যাসহ বিভিন্ন অপরাধে অন্তত ২৩টি মামলা রয়েছে।
জামালপুরের ইসলামপুর উপজেলার বুলকার চর গ্রামের আব্বাস আলীর ছেলে স্বপনের বিরুদ্ধে।

২৩টি মামলায় সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরোয়ানার আদেশপত্র টঙ্গী পশ্চিম থানায় এলে পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালায়। এরই মধ্যে স্বপন স্বেচ্ছায় সুস্থ জীবনে ফিরে আসতে গাজীপুর সিটি কর্পোরেশন ৫৭ নাম্বার ওয়ার্ড কাউন্সিল গিয়াস উদ্দিনের মাধ্যমে আত্মসমর্পণের আবেদন জানান। স্থানীয় ওয়ার্ড কাউন্সিল গিয়াস উদ্দিনের উপস্থিতে তার কার্যালয়ে বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে আসামি স্বপন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমের কাছে আত্মসমর্পণ করেন। এ সময় তাকে ফুল দিয়ে বরন করে থানায় নিয়ে যায় পুলিশ।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন,তিনি গাজীপুরের টঙ্গী মাজার বস্তি এলাকায় পরিবার পরিজন নিয়ে থাকতেন। সেখানেই তিনি মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন। টঙ্গী পশ্চিম থানায় তার বিরুদ্ধে ২৩টি মামলা রয়েছে। তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করলেও তার বিরুদ্ধে পৃথক ২৩ গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]