গাজীপুরের কালিয়াকৈরের শান্ত নিরিবিলি কালামপুর আদর্শপাড়া এলাকায় নেমে এসেছে হঠাৎ ঝড়।
মোঃ মাহবুবুর রহমান সোহেল কালিয়াকৈর, গাজীপুর: এলাকার বাইতুস সালাত জামে মসজিদের ইমাম মাওলানা ইউসুফ আলী সিরাজীর বিরুদ্ধে এক হৃদয়বিদারক অভিযোগ উঠেছে—মাত্র ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুরো এলাকায় নেমে আসে হতবাক নীরবতা ও ক্ষোভের ঢেউ। পুলিশ জানায়, ভুক্তভোগী পরিবারের আর্তনাদ পৌঁছানোর পর শনিবার রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ইমামকে আটক করা […]

