‎নবীগঞ্জে কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলনে ৩ লাখ টাকা জরিমানা

Share the post

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জের নবীগঞ্জে কুশিয়ারা নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

‎রোববার (১৭ নভেম্বর) দুপুরে নবীগঞ্জ উপজেলার তাজাবাদ মৌজায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(ক) ও ৫(ক) ধারায় তিনি এ দণ্ড প্রদান করেন।

‎উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়, নদীর তীর ভাঙনের ঝুঁকি থাকা সত্ত্বেও কুশিয়ারা নদীর তলদেশ থেকে পাম্পের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দেয়। খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে।

‎অভিযানে কিশোরগঞ্জ জেলার হাজী সুনাই মিয়ার ছেলে মো. রিটন মিয়াকে দায়ী করে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। উদ্ধার করা বালু স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। পরবর্তীতে তা সরকারি নিয়মে নিলামে বিক্রির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

‎উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, “নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]

‎হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডালে প্রাণ গেল আরেকজন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। ‎ ‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) […]