হাতিয়ায় স্বামীর মারধরে গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক

সাব্বির ইবনে ছিদ্দিক,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ায় পারিবারিক কলহের জেরে তাজ নাহার (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী মো. মিলনের (৩৮) বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার হরণী ইউনিয়নের আলআমিন গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিকেলে পুলিশ […]

কমলনগরে বিষ প্রয়োগে খামারির গরু ও হাঁস নিধনের অভিযোগ: দিশেহারা অসহায় অলি আহমেদ

​কবির হোসেন রাকিব , কমলনগর প্রতিনিধি(লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৭ নং হাজিরহাট ইউনিয়নে বিষ প্রয়োগে একটি গরু ও ১১টি হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ মার্চ) ভোরে উপজেলার ৫ নং ওয়ার্ডের হাজী আব্দুর রব বাড়ির খামারি অলি আহমেদের বাড়িতে এই ঘটনা ঘটে।​ক্ষতিগ্রস্ত খামারি অলি আহমেদ জানান, তিনি অত্যন্ত দরিদ্র এবং ব্যাংক থেকে ঋণ […]

লক্ষ্মীপুরের রামগতিতে পোল্ট্রি ফার্মের বর্জ্যে জনস্বাস্থ্য ঝুঁকি: দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

কবির হোসেন রাকিব  (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার ৪নং আলেকজান্ডার ইউনিয়নের ৩নং ওয়ার্ডে অবস্থিত ‘আলমগীর পোল্ট্রি ফার্ম’-এর বর্জ্য ও নোংরা পরিবেশে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। ফার্মের অস্বাস্থ্যকর পরিবেশ ও যত্রতত্র বর্জ্য ফেলার কারণে ছড়িয়ে পড়া দুর্গন্ধে ওই এলাকার সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ:এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এই পোল্ট্রি ফার্মটি […]

হাতিয়ায় বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ

সাব্বির ইবনে ছিদ্দিক,নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে এক স্বামী পরিত্যক্তা নারী (৩০) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার (১০ মার্চ) রাতে উপজেলার নলচিরা ইউনিয়নের কলাপাড়া এলাকায় একটি তরমুজ খেতের পাহারার টংঘরে এ ঘটনা ঘটে। পরে […]

নাটোরের নলডাঙ্গায় ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

মোল্লা মো: আরিফুল ইসলাম,নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলায় অবৈধভাবে প্রায় দুই হাজার লিটার জ্বালানি তেল মজুত রাখার দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মমিনপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান খাঁন।ভ্রাম্যমাণ […]

নাটোরে অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস খেয়ে ১২ জন অসুস্থ, তিনজন রামেকে ভর্তি

মোল্লা মো: আরিফুল ইসলাম,নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর উপজেলায় অ্যানথ্রাক্স (তড়কা) রোগে আক্রান্ত গরুর মাংস খাওয়ার পর অন্তত ১০ থেকে ১২ জন অসুস্থ হয়ে পড়েছেন। আক্রান্তদের শরীরে ফোড়ার মতো ক্ষত, ফোলা ও জ্বালাপোড়া দেখা দিয়েছে। এদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় সূত্রে জানা […]

পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষ্যে পোরজনা ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ

মোঃ সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি :পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষ্যে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৬ নং পোরজনা ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির আওতায় অসহায়, দুঃস্থ, অতিদরিদ্র ও দুর্যোগাক্রান্ত পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) পোরজনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে কার্ডধারী সকল পরিবারের মাঝে প্রত্যেককে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফ চাল […]

রূপবাটি ইউনিয়নে ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষ্যে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন

মোঃ সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষ্যে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৪ নং রূপবাটি ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির আওতায় দুঃস্থ, অসহায়, অতিদরিদ্র ও দুর্যোগাক্রান্ত পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রূপবাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে সকল কার্ডধারী পরিবারের প্রত্যেককে বিনামূল্যে ১০ কেজি করে চাল প্রদান […]

সোনারগাঁওয়ে ঈগল পাখি উদ্ধারে অনন্য নজির স্থাপন করলেন ইউএনও আসিফ আল জিনাত

ফাহাদ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদের অফিসার্স ক্লাব এর সামনে অবস্থিত একটি মেহগনি গাছে তিনদিন যাবত গুঁড়ির সুতার সাথে আটকে থাকা একটি ঈগল পাখি উদ্ধার করা হয় বৃহস্পতিবার (১২ মার্চ ) বিকেলে উপজেলা পরিষদের পুকুর পাশে অবস্থিত একটি মেহগনি গাছ থেকে এই উদ্ধার কাজ করা হয়। জানা যায়, উপজেলা পরিষদের অফিসার্স ক্লাব এর সামনে অবস্থিত […]

ঈদ উপলক্ষে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে ৯৭৩ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

মো: শামিম বেপারী, সাভার আশুলিয়া, প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে অতিদরিদ্র, অসহায়, দুঃস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছেবৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক […]