ফাহাদ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদের অফিসার্স ক্লাব এর সামনে অবস্থিত একটি মেহগনি গাছে তিনদিন যাবত গুঁড়ির সুতার সাথে আটকে থাকা একটি ঈগল পাখি উদ্ধার করা হয় বৃহস্পতিবার (১২ মার্চ ) বিকেলে উপজেলা পরিষদের পুকুর পাশে অবস্থিত একটি মেহগনি গাছ থেকে এই উদ্ধার কাজ করা হয়।
জানা যায়, উপজেলা পরিষদের অফিসার্স ক্লাব এর সামনে অবস্থিত উপজেলা পুকুরপাশে একটি মেহগনি গাছে প্রায় তিন দিন যাবত গুঁড়ির সুতার সাথে আটকে ছিল।
বিষয়টি উপজেলা পরিষদের আনসার সদস্য আব্দুল্লাহ আল মামুন (আইডি নং ৮০৪৬৬) নজরে আসলে উপজেলা পরিষদের নির্বাহী অফিসার আসিফ আল জিনাত এর কাছে বিষয়টি জানান।
ঈগল পাখিটি তাৎক্ষণিকভাবে উদ্ধারের জন্য সোনারগাঁও ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কে অবগত করেন । পরে ফায়ার সার্ভিসের পাঁচজনের একটি টিম পাঠানো হয় উদ্ধার কাজের জন্য। সেখানে নেতৃত্ব দেন জাহিদ চৌধুরী স্টেশন অফিসার সোনারগাঁ নারায়ণগঞ্জ।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৩০ মিনিট গাছের উচু থেকে উদ্ধার অভিযান চালিয়ে সুস্থ অবস্থায় পাখিটিকে উদ্ধার করে । পরে উপজেলা পশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়।

