আন্তর্জাতিক যুব দিবসে হাতিয়ায় জামায়াতের যুব র‍্যালিতে

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যুব র‍্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিয়া উপজেলা শাখার যুব বিভাগ। বুধবার (১২ আগস্ট) সকালে আয়োজিত এ কর্মসূচিতে তারুণ্যের শক্তিকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করা, নৈতিক অবক্ষয় রোধ এবং দেশ গঠনে যুবসমাজের ভূমিকা জোরদারের আহ্বান জানানো হয়। সকালে হাতিয়া প্রেসক্লাবের সামনে থেকে র‍্যালিটি […]

মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন জহিরুল আলম

​সীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জহিরুল আলম। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বিদায়ী ইউএনও মো. খান সালমান হাবিব-এর কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। ​৩৭তম ব্যাচের বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা মির্জাপুরে যোগদানের আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ইউএনও হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন […]

তথ্য চাওয়ায় সুনামগঞ্জে পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে – গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ উঠেছে

শফিকুল বারী, সুনামগঞ্জ প্রতিনিধি: ​সুনামগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদনের অগ্রগতি জানতে গিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দুই কর্মকর্তার হাতে অসদাচরণ, কুরুচিপূর্ণ মন্তব্য ও হুমকির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার ও আইনি সহায়তা চেয়ে জেলা লিগ্যাল এইড অফিসে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী গ্রাহক মো. মোছাদ্দেক আলী। তিনি সুনামগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব তেঘরিয়া […]

মাদক সেবন করে স্ত্রীকে নির্যাতন, ধোবাউড়ায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় মাদক সেবন করে মাতলামি ও স্ত্রীকে নির্যাতনের অভিযোগে রাসেল মিয়া (২৩) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।দণ্ডপ্রাপ্ত রাসেল মিয়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের উত্তর মাইজপাড়া […]

হাতিয়ায় হামের হানা, এক বেডে দুই রোগী; মেঝে-সিঁড়িতেও ঠাঁই

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ এখন সামলানো কঠিন হয়ে পড়েছে। ৫০ শয্যার হাসপাতালটিতে বর্তমানে ভর্তি ১১৪ জন রোগী। এর মধ্যে ৫৮ জন হাম আক্রান্ত। শয্যা সংকটে কোথাও এক বেডে দুজন, আবার কোথাও মেঝেতে রেখে রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে। সিঁড়ির পাশেও অবস্থান নিতে হচ্ছে রোগী ও স্বজনদের। হামের মতো সংক্রামক রোগের আক্রান্তদের […]

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলার ২১ দিন পর পলাতক আসামি সাব্বির গ্রেপ্তার

মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি:ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের পাঁচ সদস্যের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার ২১ দিন পর ৪নং পলাতক আসামী সাব্বির মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) রাত ১২টা ৪০ মিনিটের দিকে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মল্লিকপুরের বড় মাধবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) জ্যোতির্ময় মল্লিক। […]

রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা

বি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃপরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে গোটা দেশের মতো নারায়ণঞ্জের  রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব মুড়াপাড়া বাজার এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতায় পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা করা হয়েছে। গতকাল ১০আগষ্ট সোমবার রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম জয়ের নেতৃত্বে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। […]

দিনাজপুর বোর্ডের ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থীই

শাহারুল ইসলাম,ঘোড়াঘাট, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ১৮টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব বিদ্যালয় থেকে মোট ১২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও সবাই অকৃতকার্য হয়েছে। সোমবার (১০ আগস্ট) দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল পরিসংখ্যান অনুযায়ী, রংপুর বিভাগের […]

দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেল ইকতিদা আহমেদ সামিহা

নারায়ণগঞ্জ,সদর ও বন্দর  ,(নারায়ণগঞ্জ জেলা ) প্রতিনিধি :ক্যান্টনমেন্ট দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন করেছে ইকতিদা আহমেদ সামিহা। তার এ কৃতিত্বে পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।ইকতিদা আহমেদ সামিহা পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের বাসিন্দা। তার বাবা আবু সালেহ আহমেদ এবং মা নিলুফা সুলতানা।ইকতিদার বাবা আবু সালেহ […]

রূপগঞ্জে সাহাপুর-মুশরী-তেলিপাড়া খাল সংস্কার কাজের উদ্বোধন

বি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃদীর্ঘদিন ধরে পরিত্যক্ত, মজা ও বেদখল হয়ে যাওয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাহাপুর-মুশরী-তেলিপাড়া খাল সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল ৯আগষ্ট রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন ও সংস্কার কাজের অংশ হিসেবে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় খাল পরিদর্শন শেষে সংস্কার কাজের উদ্বোধন করেন […]