মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন জহিরুল আলম

Share the post
​সীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জহিরুল আলম। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বিদায়ী ইউএনও মো. খান সালমান হাবিব-এর কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।
​৩৭তম ব্যাচের বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা মির্জাপুরে যোগদানের আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ইউএনও হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
​নবনিযুক্ত ইউএনও জহিরুল আলমের নিজ জেলা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
​দায়িত্ব গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে নবাগত ইউএনও জহিরুল আলম জানান, মির্জাপুর উপজেলার সকল শ্রেণী-পেশার মানুষকে সাথে নিয়ে তিনি এগিয়ে যেতে চান। পূর্ববর্তী ইউএনও মো. খান সালমান হাবিব-এর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে বর্তমান সরকারের সামাজিক, অর্থনৈতিক ও জনসেবামূলক সকল কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়নে তিনি দৃঢ় প্রতিজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]