আন্তর্জাতিক যুব দিবসে হাতিয়ায় জামায়াতের যুব র‍্যালিতে

Share the post

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যুব র‍্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিয়া উপজেলা শাখার যুব বিভাগ। বুধবার (১২ আগস্ট) সকালে আয়োজিত এ কর্মসূচিতে তারুণ্যের শক্তিকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করা, নৈতিক অবক্ষয় রোধ এবং দেশ গঠনে যুবসমাজের ভূমিকা জোরদারের আহ্বান জানানো হয়।

সকালে হাতিয়া প্রেসক্লাবের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। পরে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালিতে জামায়াতের যুব বিভাগের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। এ সময় তাঁদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, একটি দেশের অগ্রগতি ও ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে তারুণ্যের সঠিক বিকাশের ওপর। কিন্তু বেকারত্ব, মাদক, সন্ত্রাস, অপরাধসহ নানা সামাজিক সংকটে দেশের যুবসমাজ নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। তরুণদের মেধা ও কর্মশক্তিকে কাজে লাগাতে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির বোরহানুল ইসলাম (মাস্টার) বলেন, “প্রভাবশালী রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে যুবকদের হাতে অস্ত্র তুলে দিয়ে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। দেশের লাখ লাখ যুবক বেকার। কিন্তু তাঁদের কর্মসংস্থান নিশ্চিত করার বিষয়ে সরকারের কার্যকর নজর কতটা রয়েছে, সেটিও প্রশ্নের বিষয়।”

তিনি আরও বলেন, তরুণদের শক্তি কোনোভাবেই ধ্বংসাত্মক কাজে ব্যবহার করা উচিত নয়। মাদক, সন্ত্রাস, সহিংসতা ও অপরাধ থেকে যুবসমাজকে দূরে রেখে শিক্ষা, কর্মদক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। দেশ ও সমাজের কল্যাণে তরুণদের সৃজনশীল শক্তি কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতিয়া উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ ওসমান গণি রুবেল। বক্তব্য দেন পৌর জামায়াতের আমির মাওলানা তাওফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ফয়জুল বারী তারিফ ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুল ওহাব বাবুল।

বক্তারা বলেন, আন্তর্জাতিক যুব দিবস শুধু আনুষ্ঠানিক আয়োজন নয়; যুবসমাজের অধিকার, দায়িত্ব, সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবার সুযোগ। তরুণদের জন্য নিরাপদ পরিবেশ, মানসম্মত শিক্ষা, কর্মসংস্থান ও দক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করা গেলে তাঁরাই দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির প্রধান চালিকাশক্তি হয়ে উঠতে পারে।

র‍্যালিতে অংশ নেওয়া তরুণরা বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে নিজেদের মেধা, শ্রম ও সামর্থ্য ইতিবাচক কাজে ব্যবহারের প্রত্যয় ব্যক্ত করেন। কর্মসূচিতে জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]