সেচে নতুন দিগন্ত: এলএলপি পাম্পে বদলে যাচ্ছে শাহজাদপুরের চরাঞ্চলের কৃষকের জীবন

সবুজ হোসেন রাজা শাহজাদপুর (সিরাজগঞ্জ): যমুনা নদী তীরবর্তী শাহজাদপুরের বিস্তীর্ণ চরাঞ্চলে একসময় সেচের পানির অভাবে বছরের পর বছর অনাবাদি পড়ে থাকত বহু জমি। পানির সংকটের কারণে কৃষকদের সীমিত পরিসরে চাষাবাদ করতে হতো, ফলে কাঙ্ক্ষিত উৎপাদনও অর্জন করা সম্ভব ছিল না। তবে আধুনিক সেচ প্রযুক্তি লো-লিফট পাম্প (এলএলপি) ব্যবহারের ফলে সেই চিত্র এখন দ্রুত বদলে যাচ্ছে। […]

ধামরাইয়ে দ্বীনি চেতনা পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ রিপন হোসেন , ধামরাই ঢাকা প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে দ্বীনি চেতনা পরিষদের উদ্যোগে মাদ্রাসায় অধ্যয়নকারী ধামরাই উপজেলার অধিবাসী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়েছে বুধবার (০৩ জুন) সকাল ১০টায় পৌরসভার মুন্নু এন্ড কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় বোর্ড স্ট্যান্ড, মুমতাজ (A+)  প্রাপ্ত, দাওরায়ে হাদীস (মাস্টার্স) সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ […]

নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

মো: আরিফুল ইসলাম,নাটোর: নাটোর সদর উপজেলার মদনহাট এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বুধবার (৩ জুন) সন্ধ্যায় ঘটনাটি এলাকায় জানাজানি হলে উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে হামলা চালিয়ে তাকে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে আটক করে […]

স্থানীয় এমপির নির্দেশনায় গোলাকান্দাইল ইউপি চেয়ারম্যানের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের ময়লার ভাগাড় পরিষ্কার

বি এম আবুল হাসনাত বাপ্পী, রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:দীর্ঘদিন ধরে ঢাকা-সিলেট ও ঢাকা বাইপাস মহাসড়কের উপরে জমে থাকা ময়লার ভাগাড় অবশেষে পরিষ্কার করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের নির্দেশনায় গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির মিয়ার উদ্যোগে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। স্থানীয়দের অভিযোগ ছিল, মহাসড়ক দখল করে ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি দুর্গন্ধে […]

সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

তোবারক হোসেন খোকন, নিজস্ব প্রতিবেদক : আজ ০৩ জুন (বুধবার) জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে সংসদ-সদস্যগণের জন্য “সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম” বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে […]

নওগাঁয় চোলাই মদের আস্তানা ধ্বংস, ২০০ লিটার মদসহ গ্রেপ্তার ১

মির্জা তুষার আহমেদ,নওগাঁ : নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি বড় ধরনের চোলাই মদের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। অভিযানকালে ঘটনাস্থল থেকে ২০০ লিটার চোলাই মদ ও মদ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার ৮নং বাহাদুরপুর ইউনিয়নের লটকুড়ি গ্রামে এই সফল অভিযান পরিচালিত হয়। নওগাঁ জেলা পুলিশ […]

নওগাঁয় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা: নিষিদ্ধ সংগঠনের ৩ সদস্য গ্রেপ্তার

মির্জা তুষার আহমেদ,নওগাঁ : নওগাঁয় সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি, যান চলাচলে বাধা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক প্রচারণা চালানোর অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (১ জুন) রাতে জেলা সদরের শেখপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ মিডিয়া সেলে মাধ্যমে জানানো হয়, ১ জুন বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে […]

১ নং উথুরা ইউনিয়ন পরিষদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ভালুকা উপজেলায় ৭ দিনব্যাপী আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল কর্মসূচির প্রথম দিনের আয়োজন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ১ নং উথুরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় […]

দুর্গাপুর-কলমাকান্দার বেকার যুবকদের জন্য – ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ও নেত্রকোণা-১ (দুর্গাপুর ও কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল, স্থানীয় বেকার যুবক, নারী উদ্যোক্তা ও প্রান্তিক খামারীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করার জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। বেকার তরুণ-তরুণীদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে বিভিন্ন ট্রেডে হাতে-কলমে কারিগরি প্রশিক্ষণ প্রদান সহ তারা […]

নাটোরে সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত, আহত ১

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। সোমবার ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর আমতলা ব্রিজ এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর ৬টার দিকে নাটোর থেকে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী সিংড়ার দিকে যাচ্ছিলেন। পথে নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর […]