গাজীপুরের টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত।

Share the post

আব্দুল আহাদ (গাজীপুর): গাজীপুরের টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়ছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে নগরীর টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে মধুমিতা রোডে সংক্ষিপ্ত প্রতিবাদ সভার মাধ্যমে কর্মসুচী শেষ হয়। টংগী পূর্ব ও পশ্চিম থানা এবং টংগী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় নির্দেশনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে নড়াইলে একটি আদলতে ২ বছরের কারাদণ্ডাদেশ প্রদানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদল এর সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সুমন,মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান (মিরন), টংগী পশ্চিম থানা ছাত্রদল এর সদস্য সচিব আরিফিন সিদ্দিক বুলবুল, টংগী পূর্ব থানা ছাত্রদলের সদস্য সচিব আসাদুজ্জামান মামুন। টংগী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ তামজিদ, সদস্য সচিব মোঃ কাউছার হোসেন,যুগ্ম আহবায়ক মোঃ মেহেদি হাসান আরিফ,শৈবাল,সাজু। এতে আরো উপস্থিত ছিল আনোয়ার হোসেন, সফিকুল ইসলাম রায়হান, ফয়জুল ইসলাম পলাশ, সাইফুল ইসলাম সাবু, রোমান,হাসান চৌধুরী,রাসেল, রাকিবুল ইসলাম,নাঈম,শান্ত, সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট এর নেত্রীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]