কক্সবাজার: ইউনিটি ব্লাড ব্যাংক ফাউন্ডেশন কক্সবাজারের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা,রক্তের গ্রুপ নির্ণয় সম্পন্ন

Share the post

ইউনিটি ব্লাড ব্যাংক ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখা’র উদ্যোগে ২৫০জনের প্রথম ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদানে সচেতনতা বৃদ্ধি ও ফ্রি চিকিৎসা সেবা আর মাস্ক বিতরণ করা সফলভাবে সম্পূর্ণ করলেন। উক্ত ক্যাম্পেইনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাংবাদিক আব্দুল মাবুদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জয়নাল উদ্দীন বাবুল। সারাদিন চিকিৎসা সেবায় ছিলেন ডাঃ হাবিব উল্লাহ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উখিয়া ব্লাড ব্যাংক এর এডমিন আবুজার গিফফারী সহ এডমিন মোহাম্মদ রহিম। ইউনিটি ব্লাড ব্যাংক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম তাহসান, মনিরুল ইসলাম, আয়েশা মুন,প্রশান্ত পাল, আজিজ বিনতে এমি,সাইমা সোলতানা রিফা,তাসলিমা আক্তার রাফি, শারমিন, ফারহানা ইয়াসমিন পাখি, সাইফুল ইসলাম সূর্য, বেলাল উদ্দীন অভি,মুজিবুর রহমান, রাশেদুল ইসলাম, আরিয়ান রফিক, আরিয়ান ফয়েজ অপূর্ব, আদরিয়ান আজিজ অপু,আনোয়ার ইসলামপ্রমূখ। অনুস্টানে সাংবাদিক আব্দুল মাবুদ তার প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন ইউনিটি ব্লাড ব্যাংক ফাউন্ডেশনের এই মানবিক কার্যক্রম দেশের মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত তৈরী করবে, তিনি ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে এই ধরনের ক্যাম্পেইন চলমান রাখার অনুরোধ জানান পাশাপাশি তিনি বলেন এইধরনের কাজে তিনি সংগঠনকে আর্থিকভাবে সহযোগিতা করে পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করে। সংগঠন টির স্বেচ্ছাসেবক সাইফুল ইসলাম তাহসানের সাথে ক্যাম্পেইন নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি জানান কক্সবাজার ইউনিটি ব্লাড ব্যাংক ফাউন্ডেশন আগামীতে আরো বৃহৎ পরিকল্পনা ছক তৈরী করেছে যা জেলার অসহায় পথশিশু,সমাজের অসহায় মানুষের পাশে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]