মোরেলগঞ্জ পৌছালো করোনা ভ্যাকসিন উদ্বোধন রবিবার

Share the post

মেজবাহ ফাহাদঃ(বাগেরহাট প্রতিনিধি): বাগেরহাটের মোরেলগঞ্জে প্রথম পর্যায়ে পৌছালো কোভিড-১৯ এর ৯ হাজার ৫০০ ডোজ ভায়াল করোনা ভ্যাকসিন। মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামাল মুফতি জানান গতকাল বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কেন্দ্র থেকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন পৌছে দেয়া হয়। সাড়ে নয় হাজার ভায়াল করোনার ভ্যাকসিন ১ম পর্যায়ে সরকারি কর্মকতা,কর্মচারী এবং যারা করোনা সংক্রমণে আক্রান্ত ব্যাক্তিদের চিকিৎসাসেবা দিয়ে থাকেন,ফ্রন্ডলাইনের ব্যাক্তিদেরকে প্রথম ধাপের এই ভ্যাকসিন দেয়া হবে,এছাড়া করোনা ভ্যাকসিন নেয়ার জন্য স্বাস্হ্য মন্ত্রণালয়ের দেয়া নির্দিস্ট ওয়েবসাইটে রেজিষ্ট্রেশনকৃত ব্যাক্তিদেরও দেয়া হবে ভ্যাকসিন। করোনা ভ্যাকসিন দেয়ার অভিজ্ঞতা বা প্রশিক্ষণের ব্যাপারে জানতে চাইলে ডাঃ কামাল মুফতি এ প্রতিবেদককে বলেন তিনি সহ,উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের কয়েকজন ডা:ইতিমধ্যে করোনা ভ্যাকসিন দেয়ার প্রশিক্ষন গ্রহন করেছি,এছাড়া কয়েকজন সেচ্ছাসেবক করোনা ভ্যাকসিন দেয়ার প্রশিক্ষন গ্রহন করেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃকামাল মুফতি বলেন আমরা হাসপাতাল কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্বের সাথে করোনা ভ্যাকসিন গ্রহন করে তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই কেন্দ্রে তাপ নিয়ন্ত্রক সংরক্ষনাগারে রাখা হয়। সরকার কর্তৃক রেজিষ্ট্রেশন তালিকা অনুযায়ী উপজেলায় আগামী ৭ ফেব্রুয়ারী টিকা প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করা হবে.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]