প্রধানমন্ত্রী শপথ পড়াবেন চট্টগ্রামের মেয়রকে, মন্ত্রীর হাতে কাউন্সিলররা

Share the post

চট্টগ্রাম সংবাদ: চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ পাঠ করানো হবে আগামী বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি)।

সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দিনটি ধার্য করা হয়েছে। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মনিরা বেগম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিয়ম অনুযায়ী চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীর শপথ পড়াবেন প্রধানমন্ত্রী। এরপর কাউন্সিলরদের শপথ পাঠ করাবেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

উল্লেখ্য, গত গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]