বাগেরহাটে হরিনের মাংসসহ শিকারী আটক

Share the post

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলায় ২২ কেজি হরিণের মাংসসহ মো. মিলন মোড়ল (৩৫) নামে এক চোরা শিকারিকে আটক করেছে বন বিভাগ। রোববার (৩১ জানুয়ারি) গভীর রাতে শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন দাসের বারানি এলাকা থেকে বনরক্ষীরা তাকে আটক করে। বন আইনে মামলা দায়ের পূর্বক সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে মিলনকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক মিলন যশোর জেলার ঝিকরগাছা উপজেলার দেউলি গ্রামের আব্দুল লতিফ মোড়লের ছেলে। মিলন সোনাতলা এলাকায় আত্মীয়ের বাড়িতে থাকতেন। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দাসের বারানি এলাকায় অভিযান চালিয়ে মিলনকে আটক করে বন রক্ষিরা। এসময় তার কাছ থেকে ২০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

খুলনায় আবাসিক হোটেল থেকে ৯ জন আটক।

Share the post

Share the postআব্দুর রাজ্জাক রাজুঃ স্টাফ রিপোর্টারঃখুলনা সদর থানায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯জন কে আটক করেছে পুলিশ গতকাল সকাল ১০ঘটিকায় আবাসিক হোটেল আরাফাত ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১) খাদিজা পারভীন(৩৬) পিতা মৃত আঃ আজিজ সাং জাব্দিপুর থানা খানজাহান আলী,২) সুলতানা আক্তার (১৯) পিতা আবুল কালাম সাং রামনগর থানা রপসা […]

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের চাপায় যুবক নিহত

Share the post

Share the postএ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মালবাহী ট্রাকের ধাক্কায় অন্য ট্রাকের সহযোগী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজু শেখ (১৮) গোপালগঞ্জ সদরের খেলনা এলাকার ট্রাক চালক ইকবাল শেখের ছেলে। ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোল্লা মনিরুজ্জামান জানান, ট্রাক চালক ইকবাল শেখ বাগেরহাটের […]